সিধু কানহু স্মৃতি পুরস্কার
সিধু কানহু স্মৃতি পুরস্কারে সম্মানিত হলেন সাঁওতালি বই বিক্রেতা,পুরুলিয়ার মানবাজার ২ ব্লকের বড়দহি বাসিন্দা সুধীরকুমার টুডু। রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের তরফে বৃহস্পতিবার ঝাড়গ্রামে এক অনুষ্ঠানে সুধীরের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র, এক লক্ষ টাকার চেক ও স্মারক। ‘সুটু বুক স্টল ১৯৮৫ সাল থেকে সুধীর রাজ্যের বিভিন্ন মেলা, উৎসবেও বইয়ের দোকান করেন। তাই বইয়ের স্টল’-কে নিয়ে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যেও। বেশ কিছু সময় কবি, সমাজ সংস্কারক সারদা প্রসাদ কিন্তুর সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছিলেন। সেই সময়ে ডাইন প্রথা বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।
WhatsApp
Facebook
Twitter
Email
