ইতালি থেকে সাঁওতালি ভাষা ও সাহিত্যের জন্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হতে চলেছেন শ্রীপতি টুডু
সাঁওতালি ভাষা ও সাহিত্যের অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত ইতালি থেকে হতে চলেছেন শ্রীপতি টুডু। এর আগে ভারতের মহামহিম রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর থেকে পুরস্কার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও প্রশংসা পেয়েছেন। এবার আন্তর্জাতিক পুরস্কার ইতালি থেকে পেতে চলেছেন প্রফেসর শ্রীপতি টুডু। এর আগে তিনি স্পেনে চতুর্থ মাইনরিটিজ় ল্যাঙ্গুয়েজ স্পিকার সামিটে সাঁওতালি ভাষার হয়ে প্রতিনিধিত্ব করেন শ্রীপতি টুডু।
বাঁকুড়া জেলা খাতড়ার মুড়াগ্রামের বাসিন্দা শ্রীপতি টুডু প্রান্তিক কৃষক পরিবারের সন্তান। পাঁচ ভাইবোনের মধ্যে তিনিই ছোট। তিনি বাঁকুড়া জেলার ঝিলিমিলি হাইস্কুল থেকে প্রথম ভাষা হিসেবে সাঁওতালি নিয়ে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করার পর পন্ডিত রঘুনাথ মুরমু স্মৃতি মহাবিদ্যালয় থেকে সাঁওতালি অনার্স নিয়ে পড়াশোনা করেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর ২০১৩ সালে পুরুলিয়া জেলার বাঘমুন্ডির ধসকা পন্ডিত রঘুনাথ মুরমু আদর্শ আবাসিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে ঝাড়গ্রামের নয়াগ্রাম পন্ডিত রঘুনাথ মুরমু সরকারি মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন তারপর ২০১৬ সালে পুরুলিয়ার সিধো-কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষার অধ্যাপক হিসেবে যোগ দেন। এখন তিনি কলকাতার “ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিসার্চ (আইএলএসআর)-এর সঙ্গেও যুক্ত রয়েছেন।
শ্রীপতি টুডু এর লেখা বিভিন্ন বই ‘হ্যান্ড বুক অফ স্পোকেন সাঁওতালি’, ছোটগল্পের সংকলন ‘ইসি জড় রুতি কাহানি’ সমেত বিভিন্ন বই রয়েছে। ভারতের সংবিধান সাঁওতালি তে অনুবাদ করে লেখায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রশংসা করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস এর কাছ থেকেও পুরস্কার ও রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু হাত থেকেও পুরস্কার পেয়েছেন তিনি। এবার আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত করছেন ইতালির মিলানের ওস্তানা তরুণ প্রতিভা আন্তর্জাতিক পুরস্কারে, চাম্ব্রা’ডি ওসি নামে একটি সংস্থা শ্রীপতি টুডু এর হাতে পুরস্কার তুলে দিবেন।
Oasis Scholarship-এর টাকা না পাওয়ায় পুরুলিয়ায় পথ অবরোধ।
Santali Magazine // Santali Magazine Special Net/Set Question Answer // Santali Magazine Khon Kukli Tela // সানতালি ম্যাগাজিন
Sendra // Santali Culture Sendra // Sendra Do Ched Kana // সেঁন্দরা // সেঁন্দরা বাংলা অর্থ অনুসন্ধান বা খোঁজ
Santali Gk SAQ || সানতালি জিকে কুকলি তেলা || Set _ 5 Santali SAQ