আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার জন্য ১৫০ কোটি বরাদ্দ করে আদিবাসী বিশ্ববিদ্যালয় ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত
রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে আদিবাসীদের শিক্ষা ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে তিনি জানান, ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। প্রস্তাবিত এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে। তবে বছরে ১০ কোটি করে খরচ করা হবে। এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনের মূল উদেশ্য লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার আরও বেশি সুযোগ তৈরি করা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ঝাড়গ্রামে দুটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি রাজ্যে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে কাঁথি, কালিয়াচক এবং ফলতায় তিনটি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও করা হয়েছে।
বাজেটের অন্যতম আকর্ষণ আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা। ১৫০ কোটি টাকা ব্যয়ে করে নির্মিত রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার শিক্ষার প্রসার, গবেষণা এবং সংস্কৃতির সংরক্ষণকে গুরুত্ব দিয়েই এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আদিবাসী সমাজের ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে বিশেষ গবেষণার সুযোগও সেখানে থাকবে বলে আশা করা হচ্ছে। এর আগে ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কালিপদ সরেন দিল্লির পার্লামেন্টে ঝাড়গ্রাম এ আদিবাসী বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছিলেন। আজকে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট অধিবেশনে ঝাড়গ্রাম জেলায় “আদিবাসী বিশ্ববিদ্যালয়” তৈরি করার ঘোষণা করা হলো। আদিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল ঝাড়গ্রামে একটি আদিবাসীদের জন্য বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক, তবে এতোদিন পর সেই দাবি পূরণ হতে চলেছে।

ঝাড়গ্রামে ১৫০ কোটি টাকা ব্যায়ে আদিবাসী বিশ্ববিদ্যালয় // Tribal University
আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার জন্য ১৫০ কোটি বরাদ্দ করে আদিবাসী বিশ্ববিদ্যালয় ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত রাজ্যের
Santali Kudum || সান্তালি কুদুম || JOHAR DIARY
Santali SAQ || Santali GK || সানতালি জিকে কুকলি তেলা || Santali GK Questions Answers_SET-2
Santali GK Quiz (সানতালি জিকে) Set 15 – September 2026 | johardiary.com
Santali SAQ || Santali Gk Question Answer || সাঁওতালি জিকে প্রশ্ন উত্তর
Santali Gk Quiz || Santali Question Answer || সাঁওতালি সাধারণ জ্ঞান কুইজ

