Oasis Scholarship-এর টাকা না পাওয়ায় পুরুলিয়ায় পথ অবরোধ।
Oasis Scholarship-এর বকেয়া টাকা প্রদানসহ বিভিন্ন দাবিতে পুরুলিয়ার কাঁসাই ব্রিজের উপর পথ অবরোধে সামিল হলেন আদিবাসী ছাত্র-যুবরা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এই পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Oasis Scholarship-এর টাকা দীর্ঘদিন ধরে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, দ্রুত বকেয়া স্কলারশিপের টাকা প্রদান করতে হবে এবং ছাত্রছাত্রীদের সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
অবরোধের জেরে কাঁসাই ব্রিজ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে পথ অবরোধ তুলে নেন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্য ও আন্দোলনরত ছাত্র-যুবরা।
- October 6, 2026
-
JOHAR DIARY
- 9:59 pm
- No Comments
Oasis Scholarship-এর টাকা না পাওয়ায় পুরুলিয়ায় পথ অবরোধ।
Oasis Scholarship-এর টাকা না পাওয়ায় পুরুলিয়ায় পথ অবরোধ। Oasis Scholarship-এর বকেয়া টাকা প্রদানসহ বিভিন্ন দাবিতে পুরুলিয়ার কাঁসাই ব্রিজের উপর পথ অবরোধে সামিল হলেন আদিবাসী ছাত্র-যুবরা। …





























