johardiary.com

একটি সংবাদধর্মী গ্রাফিকে স্কুল ইউনিফর্ম পরা এক ছাত্রীকে একটি ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ছাত্রীর মুখ ফুলের চিহ্ন দিয়ে আড়াল করা হয়েছে। ছবির ডান পাশে একজন ব্যক্তি মাইক্রোফোন হাতে বক্তব্য দিচ্ছেন। নিচে বাংলা ভাষায় একটি শিরোনাম লেখা আছে, যেখানে রামপুরহাটের এক আদিবাসী ছাত্রীর বিষয়ে উল্লেখ করা হয়েছে।
রামপুরহাটের এক আদিবাসী ছাত্রীর ন্যায়বিচারের দাবিকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমাজের প্রতিটি মানুষের জন্য সমান অধিকার ও সুবিচার নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার।

রামপুরহাটের বহুল আলোচিত আদিবাসী ছাত্রী ধর্ষণ ও খুনকাণ্ডের বিচার নিয়ে ফের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার রাজ্যের বিধানসভায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari দাবি করেন, রামপুরহাটের ওই নৃশংস ঘটনার দোষীরা শেষ পর্যন্ত শাস্তি পাবে এবং ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার হবে।

কি ঘটেছিল ?

২০২৫ সালের ২৮ আগস্ট আদিবাসী ছাত্রীটি বাড়ি থেকে প্রাইভেট টিউশনের উদ্দেশ্যে বের হয় এবং নিখোঁজ হয়ে যায়। পরিবার রামপুরহাট থানায় মিসিং ডায়েরি করে।
প্রায় ২০-২২ দিন পর কালিডাঙ্গা এলাকায় একটি ডোবা/খাল থেকে তার ক্ষয়ে যাওয়া ও খণ্ডিত দেহাংশ বস্তায় ভরা উদ্ধার হয়। দেহ অনেকটা পচে গিয়েছিল, কিছু অংশ (যেমন হাত-পা) আলাদা করা হয়েছিল।

পরিবারের অভিযোগে তার স্কুলের অ্যাসিস্ট্যান্ট ফিজিক্স টিচার মনোজ কুমার পাল কে সন্দেহ করা হয়। তিনি মেয়েটিকে আগে থেকে যৌন হয়রানি করতেন বলে অভিযোগ ওঠে।

পুলিশ মনোজ কুমার পাল কে গ্রেপ্তার করে । তিনি খুন এবং দেহ খণ্ডিত করে ফেলার কথা স্বীকার করেন। পুলিশ তদন্তে ধর্ষণের প্রমাণ খুঁজছিল এবং চার্জশিটে ধর্ষণ-সহ খুন, অপহরণ ইত্যাদি অভিযোগ অন্তর্ভুক্ত করে। দ্রুত চার্জশিট দাখিল হয়।
এই ঘটনায় ব্যাপক প্রতিবাদ হয়, স্থানীয় আদিবাসী সম্প্রদায়সহ অনেকে রাস্তায় নামেন এবং জেলায় জেলায় এই ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়ে কিন্তু এখনো পর্যন্ত দোষী কিছু শাস্তি হয়নি।

মঙ্গলবার রাজ্যের বিধানসভা অধিবেশনে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রামপুরহাটে আদিবাসী ছাত্রী ধর্ষণ খুনের ঘটনায় দোষী শাস্তি পাবে বলে দাবি করেন তিনি।

আদিবাসীদের দাবি, মামলার দ্রুত নিষ্পত্তি করে অভিযুক্তদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

রামপুরহাটের আদিবাসী ছাত্রীর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Facebook
WhatsApp
Print
Email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top