johardiary.com

সাহিত্য ও শিক্ষায় পদ্মশ্রী পুরস্কার পেলেন চরন হেমব্রম

charam hembram get padmashree form president murmu

সাঁওতালি সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী চরণ হেমব্রমকে ‘পদ্মশ্রী‘ সম্মানে সম্মানিত করলেন। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার নুঙ্গান গ্রামের বাসিন্দা চরন হেমব্রম,সাঁওতালি সাহিত্যের প্রসার ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে তাঁর কাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৯২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওড়িশা সাঁওতালি শিক্ষা বোর্ডের সচিব হিসেবে তাঁর কার্যকালে, সাঁওতালি শিক্ষার প্রসারে এক যুগান্তকারী ভূমিকা পালন করেন। এই সময়ে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল।

চরন হেমব্রম একজন সাঁওতালি শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মী হিসেবে সাঁওতালি ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রসার এবং প্রাতিষ্ঠানিকীকরণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি ‘বিদুচাঁন্দন অল ইতুন্ আসড়া’ এবং ‘সিদো কানু অল ইতুন্ আসড়া’ সহ বেশ কয়েকটি ‘অল ইতুন্ আসড়া’ (শিক্ষা কেন্দ্র) প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি সাঁওতাল ‘আখড়া’ ও অপেরা দল প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন।

padmashri certificate of charan hembram

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের রাষ্ট্রমন্ত্রী অমিত শাহার উপস্থিতিতে মহামহিম রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্ৰহন করেন।

Facebook
WhatsApp
Email
Print
charam hembram get padmashree form president murmu

সাহিত্য ও শিক্ষায় পদ্মশ্রী পুরস্কার পেলেন চরন হেমব্রম

সাঁওতালি সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী চরণ হেমব্রমকে ‘পদ্মশ্রী‘ সম্মানে সম্মানিত করলেন। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার নুঙ্গান গ্রামের বাসিন্দা চরন

Read More »

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top